মৌলভীবাজারে দু’গ্রামের লোকজনের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫

প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৪

মৌলভীবাজারে দু’গ্রামের লোকজনের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার সদর উপজেলার গোরারাই বাজারে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন দুজন। শনিবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

আহতরা হলেন- গোরারাই গ্রামের আফজল মিয়ার ছেলে জমির, তোতা মিয়ার ছেলে হাবিবুর রহমান এবং হলিমপুরের ফজলু, মুফাচ্ছির ও জগলুসহ প্রায় ২৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, হলিমপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে মছনু মিয়া ও তার ছোট ভাই রিপন মিয়ার মধ্যে সম্পদ নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। এ থেকেই সংঘর্ষের সূত্রপাত।

Manual7 Ad Code

 

জানা যায়, রিপন নামে স্থানীয় এক ব্যক্তি প্রকাশ্যে গুলি করে দুই জনকে গুরুতর আহত করেছে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ গোরারাই বাজার বন্ধ করে দিয়েছেন। বর্তমানে উভয় গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

 

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন জানান, জমিজমার বিরোধ নিয়ে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলি করা ব্যক্তির লাইসেন্সকৃত বন্দুক জব্দ করে নিয়ে এসেছি। তবে রিপন পালিয়ে গিয়েছে। তাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code