ওসমানী নগরে প্রবাসী আমিনা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪

ওসমানী নগরে প্রবাসী আমিনা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manual2 Ad Code

ছবি : সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানী নগরে লন্ডন প্রবাসী আমিনা বেগম (৬০) হত্যায় আব্দুল জলিল প্রকাশ নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সিলেটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল জলিল প্রকাশ কালু (৩৯)। তিনি ওসমানীনগর উপজেলার নগরীকাপন গ্রামের মৃত আব্দুল কাছিমের ছেলে।

 

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মজিদ খান মানিক।

 

Manual5 Ad Code

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৯ সালে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন আমিনা বেগম। সন্তানরা সেখানে বসবাস করায় তিনি ওসমানী নগরের গোয়ালাবাজার নিজ বাসায় একা বসবাস করতেন। ২০২০ সালের ২৮ জুলাই বিকেলে আমিনা বেগমের সঙ্গে সর্বশেষ ফোনে কথা বলেন তার ভাই আব্দুল কাদির। পরে ফোন বন্ধ পেয়ে ওই বছরের ৩০ জুলাই বাদীর ছোট ভাই আব্দুল খালিক তার ছেলে আব্দুস সামাদকে পাঠালে ঘরের গেট তালাবদ্ধ দেখে বাড়িতে ফিরে আসেন।

 

পরে আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে না পেয়ে রাত সাড়ে ১১টার দিকে বাসায় গিয়ে কলিং বেল দিলেও কোনো সাড়া শব্দ মেলেনি। পরে পুলিশ এসে বাসার ভেতরে ডাইনিং রুমের বাথরুমে গলাকাটা ও মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় থেকে আমিনা বেগমের মরদেহ উদ্ধার করে।

 

এ ঘটনায় নিহতের ছোট ভাই উপজেলার বিরাই গ্রামের মৃত মন্তাজ উল্লাহর ছেলে আব্দুল কাদির ওসমানীনগর থানার বাদী হয়ে ২০২১ সালের ১ আগস্ট হত্যা মামলা দায়ের করেন।

 

Manual4 Ad Code

২০২০ সালের ১৬ ডিসেম্বর কালুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম। মামলাটি এই আদালতে বিচারের জন্য ২০২১ সালের ১৪ অক্টোবর অভিযোগ গঠন করে আসামির নামে বিচারক কাজ শুরু হয়।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code