সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

Manual6 Ad Code

ছবি সংগৃহীত


মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ায় কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, রোববার বিকেলে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় আঘাত হানে। মৌলভীবাজার জেলাজুড়ে বয়ে যাওয়া এই ঝড়ে অনেক গাছপালা উপড়ে পড়ে। লাউয়াছড়া জাতীয় উদ্যানেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বনের ভেতর দিয়ে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথের একাধিক স্থানে গাছ ভেঙে পড়েছে। এর ফলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

 

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ঝড়ে সিলেট-শ্রীমঙ্গল রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়েছে। এতে বিকেল থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

তিনি আরও জানান, শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তীকা এক্সপ্রেস ৫টা ২০ মিনিটে আটকা পড়েছে। এছাড়া ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ভানুগাছ রেলওয়ে স্টেশনে ৫টা ৩৭ মিনিটে আটকে আছে। গাছ অপসারণের কাজ চলছে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code