বাংলাদেশে আশ্রয় নিলো বিজিপি সদস্যসহ ৪০ জন

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, মে ৪, ২০২৪

বাংলাদেশে আশ্রয় নিলো বিজিপি সদস্যসহ ৪০ জন

Manual6 Ad Code

সুরমামেইল ডেস্ক :
মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) মিয়ানমারের ৪০ নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে। শনিবার (০৪ মে) ভোরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। পরে বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্র করে হেফাজতে নেন।

 

Manual2 Ad Code

সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

জানা যায়, টেকনাফের সাবরাং ইউনিয়ন থেকে ১৫ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২৫ জন প্রবেশ করে।

Manual1 Ad Code

 

এর আগে গত ২৫ এপ্রিল মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন মিয়ানমারের বিজিপি, সেনা, ইমিগ্রেশন ও অন্যান্য সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। তার আগে প্রথম ধাপে গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির কর্নেল মিও থুরা নউংয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল ৩৩০ জনকে মিয়ানমার নিয়ে যান।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code