সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৪
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ফুলতলী পীর সমর্থিত আল ইসলাহর প্রার্থী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
দোয়াত কলম প্রতীক নিয়ে ৩৭ হাজার ৫৫৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কাপ-পিরিচ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৮৪২।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু আনারস প্রতীকে ১৭ হাজার ২৯৮ ভোট এবং আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হাসান মোটর সাইকেল প্রতীকে ৫ হাজার ৫৮৪ ভোট পেয়েছেন।
উপজেলা ভাইস পেয়ারম্যান পদে রাজ কুমার কালোয়ার (চশমা) ৩১ হাজার ৩৫২ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নেহার বেগম (ফুটবল) প্রতিকে ৭১ হাজার ২০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এদিকে জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে ১৯ হাজার ৯১৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক আনারস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১৮৮ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে কবির চৌধুরী (দোয়াত-কলম) পেয়েছেন ১২ হাজার ৩৬৩ ভোট, রিংকু রঞ্জন দাশ (মোটরসাইকেল) ৪ হাজার ৯৪০ ভোট, মো. আলী হোসেন (ঘোড়া) ৯৯২ ভোট ও মো. নাসির উদ্দিন (কড়াই) পেয়েছেন ২১৭ ভোট।
এছাড়া বড়লেখা উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. আজির উদ্দিন ৩২ হাজার ৯১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৩৬৯ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে মো. রফিকুল ইসলাম (আনারস) পেয়েছেন ১৯ হাজার ৬৩৫ ভোট ও মাসুম আহমদ হাসান (উট) পেয়েছেন ৯১৪ ভোট।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি