বৈদ্যুতিক তারে জড়িয়ে ছিল বড় ভাই, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়েরও

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪

বৈদ্যুতিক তারে জড়িয়ে ছিল বড় ভাই, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়েরও

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বৈদ্যতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তমিজ উদ্দিন (৫০) ও রবিউল ইসলাম (৪৫) নামের দুই সহোদরের মর্মাত্মিক মৃত্যু হয়েছে।

 

শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বর্মতোল গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত সহোদর তমিজ উদ্দিন ও রবিউল ইসলাম ওই গ্রামের দবিজ উদ্দিনের ছেলে বলে তথ্য পাওয়া যায়।

Manual7 Ad Code

 

ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, দিনভর ভুট্টা ভাঙ্গার কাজ শেষে রাতে নিজ বাড়িতে তমিজ উদ্দিন ফ্যানের বৈদ্যুতিক তারের লিকেজ ঠিক করার জন্য পলিথিন দিয়ে বাধছিলেন। এ সময় ফ্যান ঝুলিয়ে রাখা রডের সাথে বৈদ্যুতিক তারের স্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জড়িয়ে থাকে বড় ভাই। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাই রবিউল ইসলামও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়।

 

Manual7 Ad Code

ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন জানান, ৫ ভাইয়ের মধ্যে এক ভাই তিন বছর আগে মারা গেছে। দুই ভাই ঢাকায় চাকরি করে, দুই ভাই এলাকায় কৃষি কাজ করেন জীবিকা নির্বাহ করেন। মারা যাওয়া দুই ভাইয়ের সাত সন্তান থাকলেও সকলেই নাবালক। দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual3 Ad Code

 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছিল। বালিয়াডাঙ্গী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পারিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code