পুলিশ কর্মকর্তা উত্তম কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪

পুলিশ কর্মকর্তা উত্তম কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের জন্য এ আদেশ দেওয়া হয়। উত্তম কুমার র‍্যাব-২ এ কর্মরত ছিলেন।

 

বৃহস্পতিবার (৩০ মে) বিকালে শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন।

 

মামলার প্রাথমিক অনুসন্ধানকালে দুদকের পক্ষে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক রুহুল হক। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

 

দুদকের পক্ষে শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর। এসময় আদালত তার কাছে জানতে চান, তিনি কি এখনও চাকরিরত? দুদক প্রসিকিউটর জানান, তিনি এখনও চাকরিতে আছেন। শুনানি শেষে আদালত উত্তম কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করেন।

Manual2 Ad Code

 

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন।

 

Manual3 Ad Code

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, উত্তম কুমার বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয় যা এখন চলমান আছে। ইতোমধ্যে তার ও তার স্ত্রীর নামে সম্পদ বিবরণীর নোটিশ জারি করে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

Manual3 Ad Code

 

অনুসন্ধানে বিভিন্ন ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে পাওয়া বেশকিছু রেকর্ডপত্র বিশ্লেষণ করে দেখা যায়, তিনি দুদকের নোটিশ পাওয়ার পরপরেই অসংখ্য হিসাব থেকে সব টাকা তুলে হিসাব বন্ধ করছেন। যা সন্দেহজনক মর্মে প্রতীয়মান হয়। তিনি অনুসন্ধানের শুরু থেকে তেমন কোনও ধরনের সহযোগিতা করেননি বরং বিভিন্ন সময়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে অনুসন্ধানকাজ ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছেন এবং অহেতুক কালক্ষেপণ করছেন।

 

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, উত্তম কুমার সব হিসাব বন্ধ করে দেশ ত্যাগের পরিকল্পনা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এজন্য তার বিদেশ গমণে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code