সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২৪
মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কমলগঞ্জ উপজেলায় পাহাড়ি টিলা ধ্বসে চা বাগানের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলার আদমপুর বনবিটের অধীন খাসিয়া পুঞ্জি এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, উপজেলার পাত্রখোলা চা বাগানের বেকার নারীসহ কয়েকজন শ্রমিক আদমপুর বনবিট এলাকায় খাসিয়া পুঞ্জিতে কাজ করতে যান। কাজের সময়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি টিলার অংশ ধ্বসে পড়লে মাটি চাপায় গীতা কাহার (৩০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়।
গীতা কাহার পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের শংকর কাহারের কন্যা। এসময়ে গীতার সাথে থাকা একই বাগানের মেঘনাথ বেন বংশী (৪০), রাজেশ গৌড় (২৬) ও প্রদীপ (২২) আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ও মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী সত্যতা স্বীকার করে বলেন, এরা বনবিট এলাকায় খাসিয়া পুঞ্জিতে কাজে ছিল। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকতার্ জয়নাল আবেদীন বলেন, সংবাদ পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি