আ’লীগের ওপর বারবার আঘাত এসেছে, তবে ক্ষতি করতে পারেনি : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪

আ’লীগের ওপর বারবার আঘাত এসেছে, তবে ক্ষতি করতে পারেনি : প্রধানমন্ত্রী

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের ওপর বারবার আঘাত এসেছে। তবে এসব আঘাত কোনো ক্ষতি করতে পারেনি। বরং আওয়ামী লীগ প্রতিবারই ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। এ দেশের প্রতিটি অর্জনের পেছনে আওয়ামী লীগের অবদান রয়েছে।

 

Manual1 Ad Code

রোববার (২৩ জুন) রাজধানীর সোহরওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

 

Manual7 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। বাঙালির প্রতিটি অর্জনে আওয়ামী লীগ ওৎপ্রোতভাবে জড়িত। যারা বিভিন্ন সময় আওয়ামী লীগ ছেড়ে গেছেন, তারা আজ হারিয়ে গেছেন। সেসব নেতা ভুলে গিয়েছিলেন যে, আওয়ামী লীগের নেতৃত্বে থেকেছিলেন বলেই তারা আলোকিত হয়েছি‌লেন।

 

তিনি আরো বলেন, মুজিব আদর্শের সৈনিকরা কখনো পরাজয় মানে না। নেতাকর্মীদের সংগঠনকে মজবুত করতে হবে। সংগঠন মজবুত থাকলে কেউ আওয়ামী লীগকে দমাতে পারবে না।

 

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপে দেশ এগিয়ে যাচ্ছে।

Manual1 Ad Code

 

এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ মঞ্চে উপস্থিত হয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ শেখ হাসিনা। এরপর জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

Manual1 Ad Code

 

সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, আমন্ত্রিত অতিথিসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code