আন্দোলনে গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৪

আন্দোলনে গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

Manual7 Ad Code

সুরমামেইল ডেস্ক :
আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। রোববার বিচারপতি মুস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

Manual7 Ad Code

আদালত বলেছেন, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা-সমাবেশে অংশগ্রহণের অধিকার আছে। পুলিশকে আইনের নির্দেশনা মানতে হবে।

 

Manual7 Ad Code

গত ৩১ জুলাই হাইকোর্ট বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেয়ায় শুনানি হয়নি। পাঁচদিন পর আজ শুনানি হয়।

 

সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকার এ রিট দায়েবর করেন।

Manual6 Ad Code

 

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি না চালাতে এবং ৬ সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় করা রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালককে বিবাদী করা হয়েছিল।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code