হবিগঞ্জে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৪

হবিগঞ্জে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ায় হবিগঞ্জের বাহুবলে ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিজয় উল্লাস করছে।

Manual2 Ad Code

 

সরেজমিনে দেখা যায়, উপজেলার মিরপুর বাজার, বাহুবল বাজার ও পুটিজুরী বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে বাধভাঙা উল্লাস, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে সাধারণ মানুষ।

Manual6 Ad Code

 

এছাড়াও খন্দকার খোরশেদ আলম সুজনের নেতৃত্বে পুটিজুরী বাজার থেকে ডুবাই বাজার, ডুবাই বাজার থেকে দ্বিগাম্বর বাজার হেঁটে আনন্দ মিছিল করেন স্থানীয়রা।

 

এ সময় ছাত্রনেতা খন্দকার খোরশেদ আলম সুজন বলেন, দীর্ঘদিন পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ ছিল পুরো বাঙালি জাতি আজ আমরা স্বাধীন হয়েছি।

Manual8 Ad Code

 

আনন্দ মিছিলে থাকা এফ আর হারিছ কান্নাকণ্ঠে বলেন, ৭১-এর স্বাধীনতা দেখিনি। সোমবার দেখে ও মিছিলে থেকে বুঝতে পারলাম স্বাধীনতা কী। এ উল্লাস শুধু আমাদের নয়, পুরো বাঙালি জাতির।

 

ছাত্রনেতা শাহ্ রাছিব বলেন, আমাদের ভাই-বোনের রক্তের মাধ্যমে আমরা সোমবার (৫ আগস্ট) একটি সুন্দর স্বাধীন দেশ পেয়েছি।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code