সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৪
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মিনিবাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের কালাপুর পেট্টল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাজমা বেগম (৩৫), হাসাইন আহমদ (১৭), ফাহাদ আলম (১২)। নিহত এবং আহত হওয়া সবার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা ও মীরনগর এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক দিয়ে আসা একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মধ্যে একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আহমদ ফয়সল জামান বলেন, দুর্ঘটনাস্থলে দুজন ও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
(সুরমামেইল/এসএন)
Design and developed by ওয়েব হোম বিডি