সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
দেশের বিরাজমান পরিস্থিতির কারণে ঠাকুরগাঁও-পঞ্চগড জেলার বেশ কিছু সীমান্তবর্তী এলাকার মাইনরিটি মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছিল। নিরাপত্তা নিয়ে শঙ্কা কাজ করায় তারা বিজিবি ক্যাম্পের আশেপাশে আশ্রয় নিয়েছিল। তবে সীমান্তে বিজিবির সার্বক্ষণিক টহলে স্বস্তি ফিরেছে তাদের মাঝে।
শনিবার সকালে বালিয়া সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁওয়ের সেক্টর কমান্ডার কর্ণেল মো: তৌহিদুর রহমান পিএসসি।
আলোয়া খাওয়া ইউনিয়নের ৪ নাম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দীপ চন্দ্র সিংহ বলেন, বর্তমানে আমরা বিজিবির সহযোগিতা পাচ্ছি। আমি যেখানে দাড়িয়ে আছি, এই মাঠেই বিজিবি কথা দিয়েছিলো আপনারা যেভাবে আমাদের সহযোগিতা চাইবেন সেভাবেই আমরা সহযোগিতা করব। বর্তমানে তারা অনেক সহযোগিতা করতেছেন। যে কোন মুহূর্তে আমি যদি ফোন দেয় অথবা এলাকার যে কেউ ফোন দিলেই তারা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছেন৷
স্থানীয় বাসিন্দা চিত্রানি রানী বলেন, আমার এই দেশেতে জন্ম হয়েছে এই দেশেতেই বড় হয়েছে এই দেশে মরবো। আমরা দেশ ছেড়ে ভারত যাব না। আমাদের এই এলাকা একেবারে শান্ত। আমাদের এলাকায় বাড়িঘর কোথাও কোন ধরনের আগুন বা ভাঙচুর হয়নি। শুনতেছি দূরে কোথায় জানি হামলা হচ্ছে এমনটা। আমাদের এলাকার কেউ সীমান্ত পাড়ি দিয়ে ভারত যেতে চায়নি। দূর থেকে লোক এসে সীমান্ত পাড়ি দিয়ে ভারত যেতে চেয়েছিল। আমাদের এখানে কোন ধরনের সমস্যা নাই। আমরা এখানে এখন পর্যন্ত শান্তিতেই রয়েছে। তবে শুনছি দেশের অবস্থা নাকি ভালো না।
৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁওয়ের সেক্টর কমান্ডার কর্ণেল মো: তৌহিদুর রহমান পিএসসি বলেন, সীমান্ত ঘেঁষে বসবাসরত মানুষদের সাথে আমরা দেখা করেছি৷ তারা একেবারে নিরাপদে রয়েছেন৷ তারা বিভিন্ন জায়গায় কিছু ঘটনার কথা শোনায় কিছু আতঙ্কে ছিলেন৷ সে কারনে তারা আমাদের ক্যাম্পের আশপাশে অবস্থান নিয়েছিলেন৷বিজিবি এর আগেও সীমান্তের মানুষের পাশে ছিল এখনও আছে আগামীতে থাকবে। জনগণের পাশে সবসময় আমরা ছিল বর্তমানে সীমান্ত একেবারে শান্ত রয়েছে৷ মানুষের জান-মাল রক্ষার্থে দিন রাত আমাদের পক্ষ থেকে টহল অব্যহত রয়েছে। আতঙ্কিত হবার কোন সুযোগ নেই৷ আমরা অনেক মানুষের সাথে কথা বলেছি তারা স্বস্তি ফিরে পেয়েছেন।
এ সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজির আহমদ, সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী, কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মোঃ জসিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি