দীপু মনি ৪ ও আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৪

দীপু মনি ৪ ও আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

Manual1 Ad Code

ছবি : সংগৃহীত


সুরমামেইল ডেস্ক :
রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক মুদি দোকানি হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির চার দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

মঙ্গলবার (২০ আগস্ট) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন।

 

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক মোহাম্মদ তোফাজ্জল হোসেন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দীপু মনির চার এবং জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এদিন বেলা ৩টা ২০ মিনিটে আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে তাদের এজলাসে তোলা হয়।

 

Manual6 Ad Code

সোমবার (১৯ আগস্ট) রাতে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর গুলশানের বারিধারা ডিওএইচএস এলাকা থেকে আটক করে ডিবি গুলশান বিভাগের একটি দল। তার বিরুদ্ধে চাঁদপুর ও ঢাকায় মামলা রয়েছে। রাতেই তাকে মোহাম্মদপুর থানার এই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

Manual8 Ad Code

 

এছাড়া সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ওই দিন রাতেই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকেও একই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

 

গত ১৯ জুলাই বিকাল ৪টায় মোহাম্মদপুর থানার বসিলা ৪০ ফিট চৌরাস্তা এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে আবু সায়েদ নামে ওই ব্যক্তি নিহত হন।

Manual5 Ad Code

 

গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত জনকে আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code