মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৪

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা উজানি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের অসংখ্য বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় আড়াই লক্ষাধিক মানুষ।

 

এদিকে, বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বুধবার (২১ আগস্ট) রাতে কমলগঞ্জ উপজেলায় নতুন করে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। ফলে নতুন করে আরো কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। অপরদিকে মনু নদীর টিলাগাঁও প্রতিরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে কুলাউড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। মনু নদীর ভাঙনে রাজনগর উপজেলার টেংরা, কামারচাক, মনসুরনগর, রাজনগর সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে গেছে।

 

Manual8 Ad Code

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৯টার আপডেট অনুযায়ী জেলার মনু নদী (রেলওয়ে ব্রিজ) বিপদসীমার ১০৫ সে.মি. চাঁদনীঘাট এলাকায় ১১৫ সে.মি. ধলাই নদীতে ৩২ সে.মি ও জুড়ী নদীতে বিপদসীমার ১৯০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৫ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, আমরাও পানিবন্দি হয়ে পড়েছি। যে এলাকাগুলোতে কোনোদিন পানি আসেনি সেই এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

তিনি আরো বলেন, রাজনগর উপজেলায় বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা সঠিকভাবে জানা যায়নি। কারণ প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে গতকাল পর্যন্ত ১৭টি আশ্রয়কেন্দ্র ছিল। বৃহস্পতিবার আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়বে।

 

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, মনু ও ধলাই নদীতে পানি কমেছে। রাতে মনু নদীর উজানে ভাঙন দিয়েছে। বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে। এছাড়া যেসব স্থানে বাঁধ ভেঙেছে সেগুলোতে কাজ চলছে।

 

(সুরমামেইল/এমবিএন)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code