সুনামগঞ্জের ছয় থানার ওসি বদলি

প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৪

সুনামগঞ্জের ছয় থানার ওসি বদলি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশ বাহিনীতে শুরু হয়েছে ব্যাপক রদবদল। সেই ধারাবাহিকতায় এবার সুনামগঞ্জ জেলায় ছয় থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে।

 

বদলিকৃত ওসিরা হলেন- জেলার ছাতক থানার ওসি শাহ আলম, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আব্দুল আহাদ, দিরাই থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, তাহিরপুর থানার ওসি এসএম মাইন উদ্দিন, জগন্নাথপুর থানার ওসি মো. আজিজুর রহমান, বিশ্বম্ভরপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

Manual7 Ad Code

 

পুলিশ হেডকোয়ার্টার সূত্র আরও জানায়, বৃহস্পতিবার সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত অফিস আদেশে জেলার ওই ছয় থানার ওসিদের জনস্বার্থে বদলি করা হয়। বদলিকৃত ওসিদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এইচএসএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code