বিএনপিতে কোনো দুষ্কৃতকারী এবং দালালদের স্থান নেই: ইকবাল আহমদ

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪

বিএনপিতে কোনো দুষ্কৃতকারী এবং দালালদের স্থান নেই: ইকবাল আহমদ

Manual6 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার বলেছেন, সরকার পতনের পর থেকে বিএনপি জাতীয় সম্পদ ও জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। বিএনপিতে কোনো দুষ্কৃতকারী এবং দালালদের স্থান দেওয়া হবে না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করছি, যেখানে সকল ধর্ম বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাব। একটি দেশের স্থিতিশীলতা নির্ভর করে সে দেশের ধর্মীয় সম্প্রীতির ওপর। আমরা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখতে চাই।

 

শুক্রবার (১১ অক্টোবর) রাতে জকিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির কর্মীসভায় আতঙ্কিত নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হুশিয়ার করার উদ্দেশ্যে বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন।

 

ইকবাল আহমদ বলেন, কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে লুটপাট চালায়, অরাজকতা করে তাহলে তাদের আটকিয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের খবর দিবেন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। বিশেষ করে জকিগঞ্জের মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি জানিয়ে বলেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই মাদকের সাথে সম্পৃক্তদের ছাড় দেওয়া হবে না। জকিগঞ্জকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code

 

তিনি আরও বলেন, বিএনপি জনগণের পাশে আছে। জনগণ আপনাদের পাশে আছে। এদেশ আপনাদের। আপনাদের অভয় দিয়ে যাচ্ছি, আমরা আপনাদের নিরাপত্তা দিবো। পাশাপাশি আপনাদেরও দায়িত্ব আছে। দুষ্কৃতকারী এবং লুটতরাজকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

জকিগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মুনিম আহমদ ও যুগ্ম সম্পাদক গুলজার আহমদের যৌথ সঞ্চালনায় কর্মীসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালিক (খলকু)। জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সুলতান আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রণি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী শাকি।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহতাব আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল আহাদ তেরা, জামাল আহমদ প্রচার সম্পাদক ইসলাম উদ্দিন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালাম, ওয়ার্ড বিএনপির সভাপতি আতিক আহমদ, আতাউর রহমান, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সুমন আহমদ, রাসেল আহমদ, এইচ এম আবুল, শামীম আহমদ, সহ সভাপতি রফি মিয়া, আব্দুল মতিন, আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ, শহীদ আহমদ, ছাত্রদলের আহ্বায়ক জবরুল হোসেন ইমন, ছাত্রদল নেতা লুবান আহমদ, আরিফ আহমদ, জাফরুল ইসলাম প্রমূখ।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এএইচএল)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code