মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে যুবক নিহত, নারী গ্রেফতার

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪

মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে যুবক নিহত, নারী গ্রেফতার

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফখরুল মিয়া (৪২) নামে একজন নিহতের ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে নিহতের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত সুমনা সংঘর্ষের ঘটনায় এজাহার নামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, মৌলভীবাজারে সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামের ফখরুল মিয়া রোববার (১৩ অক্টোবর) বিকেলে খালে মাছ ধরতে যান। এ সময় একই এলাকার গোলাপ মিয়ার সঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে কথাকাটি হয়। একপর্যায়ে দুইপক্ষের লোক জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

প্রতিপক্ষের লোকজন ফখরুল মিয়ার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত ফখরুল মিয়াকে মৌলভীবাজার ২৫০ বিশিষ্ট হাসপালে নিয়ে আসলে চিকিসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফখরুল মিয়া আগিহউন গ্রামের আব্দুল বাছিত মিয়ার ছেলে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন।

Manual3 Ad Code

 

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এজাহার নামীয় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code