ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে হবিগঞ্জ সীমান্তে মা-ছেলে আটক

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে হবিগঞ্জ সীমান্তে মা-ছেলে আটক

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার চুনারুঘাটে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মা-ছেলেকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ৫৫ বিজিবির বাল্লা সীমান্ত ফাঁড়ি থেকে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

 

Manual2 Ad Code

আটককৃতরা হলেন- সিলেট জেলা সদরের জালালাবাদ এলাকার বাসিন্দা টুনু বর্মনের স্ত্রী রেখা বর্মন (৬০) ও ছেলে রিপন বর্মন (৩২)।

 

৫৫ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে রেখা বর্মন ও তার ছেলে রিপন বর্মন তিন আদম বেপারীকে টাকা দিয়ে তাদের সহযোগিতায় ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে যাচ্ছিলেন। বাল্লার কলাবাগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। তবে এসময় আদম ব্যাপারী পালিয়ে যায়।

Manual8 Ad Code

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ঘটনায় আদম ব্যাপারী কাইয়ুম আলী, এখলাস মিয়া এবং আরজত আলীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

Manual8 Ad Code

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আটককৃত মা-ছেলেকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলায় মানবপাচারকারী যাদের নাম এসেছে, তাদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code