বানিয়াচংয়ে ৯ খুন: নবীগঞ্জের সাইফুল-আলমগীরকে আসামী হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

বানিয়াচংয়ে ৯ খুন: নবীগঞ্জের সাইফুল-আলমগীরকে আসামী হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন

Manual8 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে নয়জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে কারাবন্দি সাইফুল জাহান চৌধুরী (৫০) ও আলমগীর চৌধুরীকে (৩৮) অর্ন্তভুক্ত করার আবেদন জানিয়েছে পুলিশ।

 

শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বানিয়াচংয়ে নয়জন নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সাইফুল জাহান চৌধুরী ও আলমগীর চৌধুরীকে আসামী হিসেবে অর্ন্তভুক্ত করার ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আবেদন করেন। আগামীকাল (৮ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হবে।

 

আসামীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী (৫০) ও তার শ্যালক এবং নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতা আলমগীর চৌধুরী (৩৯)।

 

Manual3 Ad Code

জানা যায়- ২০২৪ সালের ১৮ জানুয়ারী রাজনৈতিক বিরোধের জের ধরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের তৎক্ষালিন সভাপতি নাজিম উদ্দৌলা চৌধুরীর বাড়িতে ভাংচুর, ২টি সিএনজি অটোরিকশা ১টি মোটরসাইকেল ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় গত (২৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (২) এর বিচারক রাহেলা পারভীনের আদালতে ১৯ জন আসামীর মধ্যে সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ১৩ জন উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। পরে বিচারক ৮ জনের জামিন মঞ্জুর করেন এবং সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ৭ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত রবিবার (১ ডিসেম্বর) ৭ জন আসামীর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। পরে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক রাহেলা পারভীন সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ৭জন আসামীর জামিন মঞ্জুর করেন।

 

Manual7 Ad Code

জামিন পেয়ে মামলার আসামী তৌহিদুল ইসলাম চৌধুরী (৫৩), কাজল মিয়া (৩৭), আরিফুর রহমান প্রমি (২৮), রফিকুল ইসলাম (২৮), জাকির আহমদ (২৪) কারাগার থেকে মুক্তি পান। তবে কারাগার থেকে মুক্ত হতে পারেননি সাইফুল জাহান চৌধুরী ও আলমগীর চৌধুরী। হ

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

বিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোস্তাক হত্যার ঘটনায় হবিগঞ্জ সদর থানার মামলায় আসামী হিসেবে সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীকে সন্ধিগ্ধ আসামী হিসেবে শ্যোন এরেস্ট দেখানো হয়।

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code