সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪
হবিগঞ্জ প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের কর্মীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জুবায়েরপন্থীরা।
বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বানিয়াচং উপজেলা মারকাজ কমিটির উদ্যোগে বানিয়াচং শহিদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বানিয়াচং মারকাজের আমির মাওলানা সোহানুর ইসলামসহ প্রায় সাড়ে ৪৫০ লোক অংশ নেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে টঙ্গীতে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি দাবি করেন।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি