বড়লেখায় পিতা হত্যাকারী ঘাতক ছেলে কুমিল্লায় গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

বড়লেখায় পিতা হত্যাকারী ঘাতক ছেলে কুমিল্লায় গ্রেপ্তার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজার জেলার বড়লেখায় ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী নোমান হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাপীড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

Manual2 Ad Code

রোববার (১৯ ডিসেম্বর) র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এরআগে বুধবার (১৮ ডিসেম্বর) রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন দেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

গ্রেপ্তার নোমান হোসেন (২৭) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পূর্ব হাতলিয়া (কলাজুড়া) এলাকার মৃত মামুন মিয়ার ছেলে।



জানা যায়, গত ২৪ নভেম্বর রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে নোমানের সঙ্গে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিল। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া এতে রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে মামুন মিয়ার সঙ্গে তার ছেলে নোমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন নোমান। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

 

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code