সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
আওয়ামী লীগের সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে কখনই স্থান হবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতাকর্মীদের নির্দেষ দেওয়া আছে যারা সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িত হয়েছিল তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা’ মন্তব্য করে মির্জা আলমগীর বলেন, গণতন্ত্র রক্ষার একমাত্র উপায় সুষ্ঠু নির্বাচন। জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত সংসদই হতে পারে একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিষ্ঠান। জনগণের শাসনকে স্থাপন করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এছাড়া আর অন্যকোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমি জানি সকল প্রতিষ্ঠান গুলোতে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তাহলে এটাই হবে সব থেকে বড় রক্ষাকবজ।
উত্তরবঙ্গের শীতার্থ মানুষদের দ্রুত সহায়তার তাগিদ দিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গের শীতের প্রকোপ বেশি সহায়তা দ্রুত পাঠানোর তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের এ উত্তরাঞ্চলে শীতের প্রকোপটা বেশি। সরকারীভাবে উত্তরবঙ্গের শীতের বরাদ্দ দ্রুত আসবে এমনটাই আশা ছিলো তবে এখনো যেহেতু আসেনি, তাই জেলা বিএনপি নিজস্ব অর্থায়নেই শীতার্তদের মাঝে কিছু কম্বল বিতরণ করেছে। তবে আশা করছি অসহায় এসব মানুষ দ্রুত সরকারী সহযোগীতা পাবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি