সুনামগঞ্জে পৌর মেয়রসহ স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা কারাগারে

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

সুনামগঞ্জে পৌর মেয়রসহ স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা কারাগারে

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে ৪ আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়রসহ স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

রোববার (২৯ ডিসেম্বর) সকালে এ আদেশ দেন সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র।

 

Manual6 Ad Code

এর আগে, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুবের আহমদ অপু সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহারুল, মসিবুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।

 

Manual8 Ad Code

বাদী পক্ষের আইনজীবী মো. মাসুক আলম জানান, ৪ আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় এজাহারভুক্ত আসামি পৌর মেয়র নাদের বখতসহ পাঁচজন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

Manual6 Ad Code

 

প্রসঙ্গত, ৪ আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলায় ঘটনায় ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা করেন। এ মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৩৪ আসামিকে গ্রেফতার করে পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর জামিন পান সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code