সুনামগঞ্জ সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

সুনামগঞ্জ সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়।

Manual8 Ad Code

 

আটককৃতরা হলো- ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের তুফান বিশ্বাসের ছেলে নান্টু বিশ্বাস (২২) ও একই গ্রামের রাজেন্দ্র বিশ্বাসের ছেলে সুবোধ বিশ্বাস (৬৫)।

Manual3 Ad Code

 

সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৩৯/এমপি থেকে আনুমানিক ৯০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামারগাঁও নামক স্থান থেকে তাদের আটক করা হয়েছে।

 

আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দায়ের করে দোয়ারাবাজার থানায় হন্তান্তর করা হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Manual7 Ad Code



এরআগে বুধবার (০১ জানুয়ারি) সিলেটের গোয়াইনঘাট সীমান্তের দমদমিয়া বিওপির সীমান্ত পিলার ১২৬০/৪-এস এবং  সুনামগঞ্জের সীমান্তবর্তী বাংলাবাজার বিওপির ১২৩৬নং পিলারের কলাউরা এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code