যে কারনে সিলেট বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

যে কারনে সিলেট বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে

Manual2 Ad Code

সুরমামেইল ডেস্ক :
চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক যাত্রা থেকে ফিরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Manual6 Ad Code

 

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার জন্য তিনি বিমানবন্দরে পৌঁছান। কিন্তু সেখানে গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয় এবং পরে তাকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিপুণের বিরুদ্ধে সিলেট পুলিশ স্টেশন বা কোথাও কোনো মামলা নেই, তবে তাকে বৈদেশিক যাত্রা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপর তাকে আবার সড়কপথে ঢাকা ফিরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

Manual1 Ad Code

 

সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, নিপুণ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে লন্ডনে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

 

Manual6 Ad Code

এদিকে, নিপুণ বলেন, এই খবর সঠিক নয়, আমি বনানীতে বাসায় আছি। এসব সব ভুয়া খবর, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

 

এছাড়া, বিমানবন্দরের সূত্র জানিয়েছে, নিপুণের পাসপোর্টে নামটি ছিল নাসরিন আক্তার, যা তার পরিচয়ের সঙ্গে মিলছিল না। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

Manual3 Ad Code

 

এই ঘটনাটি কিছুটা রহস্যজনক হলেও, নিপুণের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য এখনও পাওয়া যায়নি, এবং তিনি এর বেশি কিছু বলতে চাননি।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code