সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী আটক

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী আটক

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতের অভ্যন্তরে আলিমুল রহমান (৪২) নামের এক বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বিজিবির বেউরঝাড়ি ক্যাম্প পার হয়ে ভারতের অভ্যন্তরে বড়বিল্লা সীমানা থেকে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

 

আটককৃত আলিমুল রহমান খুলনা জেলার ডা: রহমানের ছেলে এবং সে মানসিক ভারসাম্যহীন।

Manual8 Ad Code

 

জানাযায়, মানসিক ভারসাম্যহীন আলিমুল রহমান মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৮০/৪-এস হতে ৩শ গজ ভারতের অভ্যন্তরে চলে গেলে ভারতের ১৫২ বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের জোওয়ানরা তাকে আটক করে। পরে তাকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়।

 

Manual8 Ad Code

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র ৫০ ব্যাটালিয়ন ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ জানান, রাতে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতের ভিতরে প্রবেশ করলে ওই বাংলাদেশীকে আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। সেই বাংলাদেশীকে ফেরত আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।

Manual8 Ad Code

 

বুধবার সন্ধায় পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বাংলাদেশীকে ফেরত দেবার কথা রয়েছে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code