সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের বাহুবল থেকে ডাকাত সর্দার লাল মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা পৌণে ৬টায় অভিযান চালিয়ে হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেফতারকৃত লাল মিয়া (৩৯) হবিগঞ্জ সদর থানার শায়েস্তানগর গ্রামের সৈয়দ গেদু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হবিগঞ্জ থানায় গত ১৮ জানুয়ারি দায়েরকৃত পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় একটিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ডাকাত সর্দার লাল মিয়াকে গ্রেফতার করেছে। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি