সিলেটের সাবেক এসপি মান্নান কারাগারে

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

সিলেটের সাবেক এসপি মান্নান কারাগারে

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছে আদালত।

 

Manual2 Ad Code

রোববার বিকালে গোলাপগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুসতাসীর হাসান চৌধুরী এ নিদের্শ দেন বলে জানান কোর্ট পুলিশের পরিদর্শক মো. জমশেদ আলম।

 

Manual2 Ad Code

তিনি বলেন, সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান মামলার এজাহারভুক্ত আসামি না। সন্দেহভাজন আসামি হিসেবে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

 

সন্ধ্যায় গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ৮ জানুয়ারি সেন্টু চন্দ্র নন্দী নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিধি অনুযায়ী তাকে সিলেটে আনার পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

Manual7 Ad Code

 

এরআগে গত শুক্রবার রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নানকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। রোববার সেখান থেকে তাকে সিলেটে আনা হয়।

 

২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আব্দুল মান্নান গত বছরের ১০ জুলাই সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে রংপুরে বদলি করা হয়। এর আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code