বিদেশি পিস্তলসহ সোহেল গ্রেফতার, স্ত্রীর দাবী সাজানো ঘটনা

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

বিদেশি পিস্তলসহ সোহেল গ্রেফতার, স্ত্রীর দাবী সাজানো ঘটনা

Manual8 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিনসহ সোহেল রানা (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (১০ জানুয়ারি) ভোররাত ৪ টার সময় ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

Manual7 Ad Code

সোহেল পৌরসভার গোবিনন্দনগর এলাকার খোরশেদ আলমের ছেলে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি শহীদুর রহমান।

 

এ বিষয়ে সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম)। অপরদিকে গ্রেফতারকৃত সোহেলের স্ত্রী দাবী করছেন পরিকল্পিত ও সাজানো ঘটনার মাধ্যমে তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সোমবার ভোররাতে পৌরসভার গোবিনন্দনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ওই মহল্লার মো: সোহেল রানার বাড়ির তল্লাশী করে বিছানার নিচ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

সোহেল রানা সদর উপজেলার পল্লী বিদ্যুৎ বাজারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পরিচালনা করেন।

 

Manual6 Ad Code

তবে গ্রেফতারকৃত সোহেলের স্ত্রী স্নেহা সাংবাদিকদের জানান, সোহেল দীর্ঘদিন ধরেই সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং পরিচালনা করে আসছে। কিছুদিন ধরেই স্থানীয় কিছু ছেলেপেলে তার কাছে চাঁদা দাবী করে আসছিলো। তার স্বামী সোহেলকে পরিকল্পিতভাবে এবং মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। এর কারন হিসেবে তিনি দেখান যে, অবৈধ অস্ত্র কেউ নিজ শোবার ঘরের জানালার পাশে বিছানার নিচে রাখবে না। এটা পরিকল্পিত।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code