ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

Manual6 Ad Code

সুরমামেইল ডেস্ক :
ফেনীতে পিকআপভ্যানের সঙ্গে কাভার্ডভ্যানের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Manual6 Ad Code

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন মহীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।

Manual1 Ad Code

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণশ্রমিকদের বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশে আসছিল। পথিমধ্যে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

 

(সুরমামেইল/এমকে)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code