বড়লেখায় ভাতিজার বউকে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুর কারাগারে

প্রকাশিত: ৬:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

বড়লেখায় ভাতিজার বউকে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুর কারাগারে

Manual4 Ad Code

বড়লেখা সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভাতিজার বউকে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুর কয়েছ আহমদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual8 Ad Code

শনিবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ।

Manual2 Ad Code

এরপূর্বে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার গাজিটেকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় ভিকটিম থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত কয়েছকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

অভিযুক্ত কয়েছে গাজিটেকা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার গৃহবধু নিজ ঘরে শুয়ে ছিলেন। তার স্বামী একটি বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত। শুক্রবারের রাতের খাবার খেয়ে তিনি কর্মস্থলে চলে যান। সেই সুযোগে কয়েছ আহমদ ঘরে প্রবেশ করে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় গৃহবধু কৌশলে ঘরের দরজা বন্ধ করে চিৎকার করলে বাড়ির লোকজন এসে কয়েছ আহমদকে আটক করেন। পরে বিষয়টি বড়লেখা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত কয়েছ আহমদকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

থানার এসআই মাসুদ পারভেজ জানান, ভাতিজার বউকে ধর্ষণের অভিযোগে কয়েছ আহমদ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভিকটিম থানায় মামলা করেছেন। মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

(সুরমামেইল/এসকে)


 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code