ধর্ষণের অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যা, হামলায় আহত ৭ পুলিশ

প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

ধর্ষণের অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যা, হামলায় আহত ৭ পুলিশ

Manual8 Ad Code

সুরমামেইল ডেস্ক :
রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে ১৭ বছর বয়সী এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী। তবে অভিযুক্ত ধর্ষণকারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় অভিযুক্তকে আটক করতে গেলে বিক্ষুব্ধ জনতার হামলায় খিলক্ষেত থানা পুলিশের পরিদর্শকসহ (তদন্ত) অন্তত ৭ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

Manual3 Ad Code

 

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে খিলক্ষেতের মধ্যপাড়া ও খিলক্ষেত বাজার এলাকায় এঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন।

 

এদিকে ঘটনার সম্পর্কে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবকে মারধর করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসার পথে খিলক্ষেত বাজার এলাকায় বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। এতে পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ অন্তত ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

ওসি আরও বলেন, পরবর্তী সময়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযুক্ত যুবক ও আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে নিহতের বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি।

 

এদিকে থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন বলেন, মধ্যপাড়া এলাকায় এক ধর্ষককে স্থানীয়রা মারপিট করছে- এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসার পথে সেখানে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ও সদস্যদের ওপর হামলা করে ওই যুবককে গাড়ি থেকে নামিয়ে নেন। পরে বিক্ষুব্ধরা তাকে পিটিয়ে হত্যা করে। এসময় বিক্ষুব্ধ জনতা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। রাত সোয়া ১২টা পর্যন্ত পুলিশের ৭ থেকে ৮ সদস্যকে এলাকাবাসী আটকে রাখে। পরে ওসি স্যারসহ অন্যান্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

অপ্রদিকে এঘটনায় পুরো খিলক্ষেত এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে বলে জানান এএসআই ইসমাইল হোসেন।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code