ঠাকুরগাঁওয়ে ট্রেন দূর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

ঠাকুরগাঁওয়ে ট্রেন দূর্ঘটনায় নিহত ১

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
অরক্ষিত রেল ক্রসিং পার হতে গিয়ে ঠাকুরগাঁওয়ে ট্রেন ও মোটরসাইকেলের সংঘর্ষে রাজিব (৩০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় মানিক ইসলাম (৩৫) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।

Manual5 Ad Code

 

বুধবার (২৬ মার্চ) দুপুর ১২ টা ৫৫ মিনিটে ঠাকুরগাঁও এর রুহিয়া থানার ঘনিমহেশপুর এলাকার দ্বিপশিখা স্কুল সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে।

 

নিহত রাজিব জেলার বালিয়াডাঙ্গি উপজেলার সর্বমঙ্গলা পারুয়া গ্রামের ইমরুলের ছেলে এবং আহত মানিক হোসেন একই এলাকার আমিরুল ইসলামের ছেলে বলে তথ্য পাওয়া যায়। তবে আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

 

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বুধবার দুপুরে মানিক ও রাজিব মটরসাইকেলে করে রুহিয়া বাজারে যাচ্ছিলো। এসময় রুহিয়া থানার ঘনিমহেশপুর এলাকার দ্বিপশিখা স্কুল সংলগ্ন রেল ক্রসিংয়ে পৌছালে তাদের মটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যায় এবং রুহিয়া থেকে ঢাকাগামী পঞ্চগড় একপ্রেস তাদের ধাক্কা দেয়। মটরসাইকেল চালক রাজিব ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত মানিককে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠালে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর রেফার্ড করেন।

 

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমআই)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code