পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড পরিমাণ টাকা

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড পরিমাণ টাকা

Manual7 Ad Code

সুরমামেইল ডেস্ক :
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। এছাড়াও পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

 

Manual2 Ad Code

শনিবার (১২ এপ্রিল) গণনা শেষে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এবার ২৮ বস্তা টাকা দশ ঘন্টা গণনা শেষে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গেছে। সঙ্গে বিপুল পরিমাণ স্বর্ণ ও রূপার গহনা এবং বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

 

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার জানান, দানবাক্স খুলে এবার ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গেছে।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

এর আগে গত বছরের ৩০ নভেম্বর মসজিদটির নয়টি দানবাক্স খুলে ২৯ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। তখন রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া যায়।

Manual4 Ad Code

 

টাকা ছাড়াও মসজিদটিতে নিয়মিত হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য মানুষ।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code