সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মে ৬, ২০২৫
নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লীতে মসজিদের নামকরন নিয়ে গ্রামের দুই আওয়ামী লীগ নেতার মতবিরোধ ও বাক-বিতন্ডাকে কেন্দ্র করে রাতের আধারে এক ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। এরমধ্যে গুরুতর আহত ৫ জনকে সিলেট এমজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিয়েছেন।
সোমবার (০৫ মে) নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের ফিংলী নদীর উত্তরপাড় মসজিদের নামকরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাটি সংঘটিত হয়।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ মিয়া চৌধুরী গংদের সাথে একই গ্রামের আরেক আওয়ামী লীগের নেতা ইনাতগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ চৌধুরীর সাথে বিরোধ চলে আসছিল।
এরজেরে আওয়ামী লীগের নেতা মাহমুদ মিয়া, আশরাফ মিয়া গংরা মসজিদ কমিটিকে না জানিয়ে হঠাৎ করে মসজিদের নাম পরিবর্তন করেন। এনিয়ে মসজিদের মোয়াতাল্লি আওয়ামী লীগের নেতা সালেহ আহমদ চৌধুরী গংদের সাথে কথা কাটাকাটি হয়। মসজিদের পঞ্চায়েত পক্ষে সালেহ আহমদ হঠাৎ করে নাম পরিবর্তন কেন করা হয়েছে জানতে চান মাহমুদ মিয়া ও আশরাফ মিয়া গংদের কাছে এনিয়ে দুপক্ষের বাক-বিতন্ডা চরম আকার ধারণ করে দু’পক্ষ সংঘর্ঘে জড়িয়ে পড়েন।ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেন।
সংগঠিত সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন। সংঘর্ষে গুরুতর আহত মাহমুদ মিয়া, মুনাইমকে ও হুসেইন মিয়া, জিতু মিয়া, রায়েদ চৌধুরী রিংকু ও কাউসার মিয়া নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় গুরুতর আহত জিতু মিয়া, মাহমুদ মিয়া ও মুনাইম মিয়াকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে বলেন, আওয়ামী লীগের নেতা মাহমুদ মিয়া, আশরাফ মিয়া গংরা মসজিদ কমিটিকে না জানিয়ে হঠাৎ করে মসজিদের নাম পরিবর্তন করেন। মসজিদের পঞ্চায়েত পক্ষে আমি জিজ্ঞেস করি কেন হঠাৎ করে মসজিদের নাম পরিবর্তন কেন করা হলো। তাই সে ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা করেছে।
ইনাতগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ মিয়া চৌধুরী জানান, প্রায় ১২ বছর ধরে উপজেলার ঘোলডুবা নদীর উত্তরপাড় জামে মসজিদের মুত্তাল্লীর দায়িত্ব পালন করে আসছেন ইনাতগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ চৌধুরী। কিন্তু গত ১২ বছরে মসজিদের কোন হিসাব দেননি। মুসল্লীরা হিসাব চাইলে তিনি দলীয় প্রভাব খাটিয়ে কোন হিসাব দেননি। এনিয়ে কয়েকজনের সাথে বাগবিতন্ডা মারামারি হয়।
নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন জানান- পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কোন পক্ষেই থানায় মামলা দেয়নি।
(সুরমামেইল/এমএএ)
Design and developed by ওয়েব হোম বিডি