সংবাদপত্র সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার : ইউএনও রুহুল আমিন

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

সংবাদপত্র সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার : ইউএনও রুহুল আমিন

Manual6 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকা কর্তৃক “হবিগঞ্জের প্রবাহ” স্মরণিকার মোড়ক উম্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

 

বুধবার বিকাল সাড়ে ৩টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি ছনি আহমদ চৌধুরীর সঞ্চালনায় এবং অনুষ্ঠিত হবিগঞ্জ সময় পত্রিকার ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “হবিগঞ্জের প্রবাহ” শুভ উদ্বোধন করেন নবীগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।

 

অন্যন্যার মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি), মোঃ শাহীন দেলোয়ার, নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আশরাফ আলী, নবীগঞ্জ উপজেলা পরিষদ এর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, নবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ সাইদুল হক চৌধুরী ছাদিক, ৯নং বাউসা ইউপি চেয়ারম্যান শেখ ছাদিকুর রহমান শিশু, বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান, উপজেলা প্রজিপ কর্মকর্তা মোঃ সাকিল আহমদ, দারুল হিকমাহ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মুরাদ আহমদ, দিনারপুর ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ তনুজ রায়, উইমেন্স আইডিয়াল কলেজ এর অধ্যক্ষ মোঃ নজির মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, প্রধান শিক্ষক সোহেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম মিঠু, হবিগঞ্জ জেলা শিবিরের সভাপতি হোসাইন আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহানুর রহমান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা শিবিরের সভাপতি মাহাদি হাসান, সর্বদলীয় ছাত্র ঐক্যের মূখ্য পাত্র ইসলাম ইফতি প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার।

 

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামাতের আমীর সোহেল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহ সুলতান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, সাংবাদিক নাজমুল ইসলাম চৌধুরী, জুয়েল চৌধুরী, সাগর আহমদ, অঞ্জন রায়, ইকবাল হোসেন তালুকদার, সময় পত্রিকার প্রধান প্রতিবেদক ইকবাল তালুকদার, সময় পত্রিকার আজমিরিগঞ্জ প্রতিনিধি রামকৃষ্ণ তালুকদার, লাখাই প্রতিনিধি কামরুল হাসান সুজন, বানিয়াচং প্রতিনিধি আবু জানিফ বিন সাঈদ, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি স্বরাজ মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মজিদ, মোঃ শফিকুর রহমান, মারুফ আহমদ চৌধুরী, মহসিন তালুকদার, তোফাজ্জল ইসলাম, আকাশ তালুকদার, মনির হোসেন, রাশেদ চৌধুরী, আরিফ তালুকদার, মিজানুর রহমান তালুকদার প্রমুখ।

 

অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন- দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ১০ম বর্ষপূর্তির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি পত্রিকাটির সম্পাদনা পরিষদ, সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একটি গণমাধ্যম যখন দীর্ঘ সময় ধরে সমাজের কথা বলে, জনসাধারণের আশা-আকাঙ্ার প্রতিফলন ঘটায়, তখন সেটি কেবল একটি সংবাদপত্রই থাকে না হয়ে ওঠে সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। আমি সবসময়ই মনে করি, সাংবাদিকতার মূল ভিত্তি হচ্ছে সত্য এবং নিরপেতা। আজকের এই আয়োজনে আমি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা যেন তথ্য যাচাই করে সত্য তুলে ধরেন। গণমাধ্যম কখনোই যেন গুজব বা মিথ্যার আশ্রয় না নেয়। কারণ একটি মিথ্যা সংবাদ যেমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করতে পারে, তেমনি সমাজে বিভ্রান্তি ছড়ায়। সমাজে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি খাতে গণমাধ্যমের অবদান রয়েছে। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাই আমি বলব সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতাই হোক আমাদের অঙ্গীকার। ‘সময় পত্রিকা’ এই দশ বছরে যেভাবে সাধারণ মানুষের কথা বলেছে, সত্য তুলে ধরেছে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমি আশাবাদী, পত্রিকাটি ভবিষ্যতেও এই ধারা বজায় রাখবে এবং হবিগঞ্জ তথা দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখবে। সময় পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

 

অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিবৃন্দরা তাদের বক্তৃতায় বলেন, একটি উপজেলা শহর থেকে দৈনিক পত্রিকা নিয়মিত প্রকাশ করা নিঃসন্দেহে একটি কঠিন চ্যালেঞ্জ। হবিগঞ্জ জেলা সদর কিংবা নবীগঞ্জ উপজেলা শহর থেকেও পূর্বে একাধিক পত্রিকা প্রকাশের উদ্যোগ নেয়া হলেও সময়ের সাথে তারা হারিয়ে গেছে এটি প্রমাণ করে একটি পত্রিকাকে টিকিয়ে রাখা কতটা শ্রমসাধ্য ও জটিল।

 

বক্তারা বলেন, একটি পত্রিকা পরিচালনার ক্ষেত্রে প্রতিনিয়তই রাজনৈতিক চাপ, প্রশাসনিক জটিলতা, অর্থনৈতিক প্রতিবন্ধকতা এবং বিভিন্ন মহলের অসহযোগিতা মোকাবিলা করতে হয়। ‘হবিগঞ্জ সময়’ পত্রিকাকেও এসব প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। সত্যের পক্ষে অবস্থান নেয়ায় এবং কোন ফ্যাসিস্ট চেতনার তাবেদারি না করায় এখনো পর্যন্ত সরকারি বিজ্ঞাপন প্রকাশের অনুমোদন পায়নি ‘হবিগঞ্জ সময়’। বরং অর্থনৈতিকভাবে বাধা সৃষ্টির নানা অপচেষ্টা চালানো হয়েছে।

Manual4 Ad Code

 

বক্তারা আরও বলেন, পত্রিকার সাথে সম্পৃক্তদের ব্যক্তিগত জীবনেও এই পেশাগত দায়বদ্ধতার প্রভাব পড়েছে। তবুও ‘হবিগঞ্জ সময়’ কোনো বাধার কাছে মাথা নত করেনি। পাঠকের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতাকে পুঁজি করে তারা সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকেছে।

 

তারা বলেন, হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের ঘটনাগুলো তুলে আনা, জেলার সমস্যা, সম্ভাবনা ও সংকটসমূহ জনসমক্ষে তুলে ধরা এই পত্রিকার একটি বড় বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। বক্তারা সময় পত্রিকার এ অগ্রযাত্রাকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও পত্রিকার পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তারা আরও অধিক বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সমাজ গঠনমূলক সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এসএইচ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code