সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার বিরুদ্ধে ধর্ষণ হুমকির মামলা

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার বিরুদ্ধে ধর্ষণ হুমকির মামলা

Manual2 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগে মামলা করেছেন একই কমিটির যুগ্ম-সংগঠক।

 

Manual7 Ad Code

বুধবার (১৪ মে) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম-সংগঠক সুমাইয়া আক্তার।

 

মামলার অন্য তিন আসামি হলেন- যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ খুরশেদ (২৭), যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান (২৫) ও রেদোয়ান মুনসি (২৬)।

Manual1 Ad Code

 

মামলায় উল্লেখ করা হয়, গত ১০ মে বিকালে মহানগরের সারদা হলের সামনে আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম-সংগঠককে গুম, খুন ও ধর্ষণের হুমকি দেন। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

 

বাদীপক্ষের আইনজীবী মো. ওয়াহিদুর রহমান জানান, আদালত মামলাটি তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code