মৌলভীবাজারে গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫

মৌলভীবাজারে গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল অতিক্রমের সময় রেললাইনের ওপর পড়া একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে ঝড়ো হাওয়ায় গাছটি রেললাইনের ওপর পড়ে। সকাল ৮টার দিকে কালনী এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও চালকের দক্ষতার কারণে বিপর্যয় এড়ানো সম্ভব হয়। পরে অভিযান চালিয়ে গাছ অপসারণ করে এবং সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

Manual8 Ad Code

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড় প্রসন দাস পলাশ বলেন, লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনে হেলে পড়া গাছের সঙ্গে আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেসের ধাক্কা লাগে।

 

এতে ইঞ্জিনের সামান্য ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। লাউয়াছড়া বনের মধ্যে দুই পাশে ঘন গাছপালা থাকায় এই ধরনের গাছ পড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এছাড়া স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ দুর্ঘটনা রোধে আগাম সতর্কতা এবং নিয়মিত পর্যবেক্ষণের ওপর জোর দিচ্ছে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code