নবীগঞ্জে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু নিয়ে ধুম্রজাল

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫

নবীগঞ্জে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু নিয়ে ধুম্রজাল

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জের একটি মাদ্রাসায় গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু বরন করেছে গোলাম রাব্বি নামের এক শিক্ষার্থী। তার মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এটা আত্মহত্যা না হত্যা, এ নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।

 

বুধবার (১৮ জুন) সকালে উপজেলার গোপলারবাজার আলামিন হাশিমিয়া মাদরাসায় ঘটনাটি ঘটেছে।

 

নিহত গোলাম রাব্বি (১৩) বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে।

 

Manual1 Ad Code

জানা গেছে- গোলাম রাব্বি নবীগঞ্জের গোপলারবাজার আলামিন হাশিমিয়া হাফিজিয়া ও আলীয়া মাদরাসায় অবস্থান করে লেখাপড়া করে আসছে। সে হিফয বিভাগের ছাত্র। পাশাপাশি আলীয়ার ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো। ১৬ পারা কোরআন মুখস্ত শেষ করে ১৭ পারা শুরু করে।

 

বুধবার সকালে রাব্বি মাদরাসার সংলগ্ন মসজিদে মাথার পাগড়ী দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শিক্ষকরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদরাসা ছাত্রের এই মৃত্যুকে রহস্যজনক দাবী করেছেন স্থানীয়রা।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি শেখ মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, লাশ সুরতহাল করে হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমএএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code