বড়লেখা সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ১৬ জনকে পুশইন বিএসএফের

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫

বড়লেখা সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ১৬ জনকে পুশইন বিএসএফের

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং চারজন বাংলাদেশি।

 

Manual5 Ad Code

সোমবার (২৩ জুন) সকাল ৭টার দিকে লাতু সীমান্তবর্তী চা বাগান থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতদের দেওয়া তথ্য মতে সোমবার ভোররাতে কোনো এক সময় ভারতের সীমানার একটি ফটক দিয়ে তাদের অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে পুশইন করেছে বিএসএফ। পরে তারা উপজেলার লাতু সীমান্তবর্তী বিওপি এলাকার একটি চা বাগানে ঘুরাঘুরি করতে দেখে তাদের গতিবিধি সন্দেহ করে বিজিবি আটক করে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং চারজন বাংলাদেশি রয়েছেন। আটকদের মধ্যে আট শিশু, চারজন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন।

 

Manual4 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ কালবেলাকে জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন অব্যাহত রেখেছে বিএসএফ। সোমবার সকালে লাতু সীমান্তে বিওপির টহল দল ১৬ জনকে আটক করেছে। রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিতের জন্য বিভিন্ন শরণার্থী ক্যাম্পের সঙ্গে আমাদের যোগাযোগ ও পাশাপাশি এনআইডি ও যাছাই-বাছাই প্রক্রিয়া চলতেছে। যাচাই শেষে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

 

Manual5 Ad Code

প্রসঙ্গত, মৌলভীবাজারের বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশইন করা এখন পর্যন্ত মোট ৩১৩ জনকে আটক করেছে বিজিবি।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code