হবিগঞ্জে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

হবিগঞ্জে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে ফিজিওথেরাপিস্ট হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার এবং রোগীদের প্রেসক্রিপশন লিখে দেওয়ার অপরাধে আব্দুর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Manual5 Ad Code

 

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস।

 

Manual3 Ad Code

হবিগঞ্জ সিভিল সার্জন অফিস মেডিকেল অফিসার শরীফ মো. সানজিদ জানান, আব্দুর রহমান একজন ফিজিওথেরাপিস্ট হলেও দীর্ঘদিন ধরে তিনি রোগীদের ওষুধ লিখে দিচ্ছিলেন এবং নিজেকে ‘প্রফেসর ডা. আব্দুর রহমান’ পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে।

 

Manual3 Ad Code

অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code