মৌলভীবাজারে স্ত্রীর মৃত্যুর খবরে মারা গেলেন স্বামীও, পাশাপাশি কবরে দাফন

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫

মৌলভীবাজারে স্ত্রীর মৃত্যুর খবরে মারা গেলেন স্বামীও, পাশাপাশি কবরে দাফন

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কুলাউড়া উপজেলায় বৃদ্ধ রীনা বেগম (৭০) মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে সোমবার (১৪ জুলাই) রাতে মৃত্যু বরণ করেন। এ খবর শুনে মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তার স্বামী ওয়ারিছ মিয়াও (৮৫) মারা যান। দুজনকে পাশাপাশি কবরে শায়িত করা হয়েছে।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

ওয়ারিছ উল্লাহ ও রিনা বেগম দম্পতি কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও গ্রামের বাসিন্দা।

 

Manual1 Ad Code

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, রীনা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর মধ্যে সপ্তাহখানেক আগে পাশের কমলগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে তিনি বেড়াতে যান। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রীনা হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এদিকে মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য অজু করে ফিরে ওয়ারিছ স্ত্রীর মৃত্যুর খবর পান। এ সময় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

Manual5 Ad Code

রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম আহমদ বলেন, স্ত্রী রীনা বেগমের মৃত্যুর খবর পেয়ে স্বামী ওয়ারিছ মিয়া মারা যান। এলাকায় এ ধরনের ঘটনা প্রথম ঘটল। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে ভালো বোঝাপড়া ছিল বলে স্বজনেরা জানিয়েছেন। ওয়ারিছ মিয়া রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সদস্য ছিলেন। বেলা সাড়ে তিনটায় স্থানীয় রাউৎগাঁও বড় মোকামে জানাজা শেষে দুজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code