ঢাবির শিক্ষক সিলেটের ড. জালালুর রহমান আর নেই

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

ঢাবির শিক্ষক সিলেটের ড. জালালুর রহমান আর নেই

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিক পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান এ.এফ রহমান হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. জালালুর রহমান মৃত্যুবরণ করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

Manual6 Ad Code

 

শুক্রবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে ঢাকাস্থ তার নিজ বাস ভবনে মৃত্যুবরন করেন তিনি। ড. জালালুর রহমান সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের বাসিন্দা।

 

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম মেয়ে রাজিয়া রহমান জলি ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, দ্বিতীয় ছেলে আহমেদুর রহমান জাকি অস্ট্রেলিয়ায় উচ্চ পর্যায়ে সরকারি চাকুরীরত আছেন, তৃতীয় মেয়ে আফিয়া রহমান জ্যোতি কানাডায় সরকারি চাকুরি করেন ও চতুর্থ মেয়ে তাহিয়া রহমান লিপি প্রাইভেট সেক্টরে চাকুরী করেন।

Manual6 Ad Code

 

ড. জালালুর রহমানের ভ্রাতুসপুত্র ইমদাদুর রহমান মেহেদি জানান, প্রবাসী ছেলে আহমেদুর হরমান জাকি রোববার ঢাকায় পৌঁছে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম জানাজা শেষে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিবেন। বাড়িতে আসার পর দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code