বাহুবলে ট্রেনে কাটা পড়ে ‘শ্রবণ প্রতিবন্ধীর’ মৃত্যু

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

বাহুবলে ট্রেনে কাটা পড়ে ‘শ্রবণ প্রতিবন্ধীর’ মৃত্যু

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বাহুবল উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে ছেরাগ আলী নামের এক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

Manual2 Ad Code

রোববার (২০ জুলাই) সকালে উপজেলার মিরপুর ইউনিয়নের কালুটুলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

নিহত চেরাগ আলী (৭০) কালুটুলা গ্রামের বাসিন্দা। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে পরিবার।

 

Manual8 Ad Code

স্থানীয় ইউপি সদস্য দরবেশ আলী জানান, ছেরাগ আলী কানে কম শুনতেন। বৃষ্টির সময় মাছ ধরতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানায়।

 

Manual2 Ad Code

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এএসআই লাল মিয়া জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code