পুলিশ সুপারের কঠোর হস্তক্ষেপে স্বস্তি ফিরেছে নবীগঞ্জে

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৫

পুলিশ সুপারের কঠোর হস্তক্ষেপে স্বস্তি ফিরেছে নবীগঞ্জে

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে স্মরণকালের ভয়াবহ সংঘর্ষ, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগসহ ডাবল মাডারের ঘটনায় উত্তপ্ত নবীগঞ্জকে সামাজিক সম্প্রীতি ও শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে কঠোর ভাবে পদক্ষেপ গ্রহন করে প্রশংসায় ভাসছেন হবিগঞ্জ পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান ও সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা। ফলে অশান্ত নবীগঞ্জে ধীরে ধীরে শান্তি শৃংখলা ফিরে এসেছে। জন-জীবনে ফিরেছে স্বস্থির নিঃস্বাস।

 

নবীগঞ্জে ডাবল মার্ডার হয়েছে দুজন গণমাধ্যমকর্মীর বিরোধ কেন্দ্র করে। এলাকাভিত্তিক দুই সম্প্রদায়ের গোষ্টিগত দ্বন্দ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে নবীগঞ্জের কয়েকটি গ্রামের মানুষ। ১৪৪ ধারা ভঙ্গ করে জড়ানো এ সংঘাতে প্রাণ হারান ২ জন, আহত হন শতাধিক ব্যক্তি। সংঘর্ষকালে শহরে ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এখন পর্যন্ত উক্ত ঘটনাটি কেন্দ্র করে ৫টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬জন সাংবাদিক ছাড়াও ১০ হাজার লোককে আসামি করা হয়েছে এসব মামলায়।

 

ওই ঘটনাটি আপোষে মীমাংসার জন্য প্রশাসনের পক্ষে থেকে একটি সালিশ কমিটি গঠন করে দেয়া হয়েছে। কমিটি দুই দফায় মিটিং করে বিচার কাটামো ঠিক করেছেন। উভয় পক্ষ সালিশি প্রক্রিয়া মেনে নেওয়ার জন্য রাজি হয়েছেন। সালিশ কমিটি বিচারের মাধ্যমে শেষ করার জন্য ২৫ লক্ষ টাকা করে উভয় পক্ষকে ৫০ লাখ টাকা নির্ধারিত সালিশের কাছে জমা দেওয়ার জন্য সিন্ধান্ত গৃহিত হয়।

 

Manual3 Ad Code

আতংকিত নবীগঞ্জের মানুষ ঘর থেকে বের হয়ে ব্যবসা বাণিজ্যসহ তাদের কর্মস্থলে ফিরে কাজ করছেন। সব কিছু এখন স্বাভাবিক হয়ে উঠেছে।

 

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ৭ জুলাই দুই সাংবাদিক আশাহিদ আলী আশা ও সেলিম তালুকদারের ব্যক্তিগত বিরোধ ও মারধোরকে কেন্দ্র করে নবীগঞ্জ শহরে দু’গ্রাম আনমনু ও তিমিরপুর গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্মরণকালের ভয়াবহ সংঘর্ষ বাঁধে। এতে দু’পক্ষের দুই জন নিহত এবং প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতি হয় প্রায় ২০ কোটি টাকারও উপরে।

 

নবীগঞ্জ বাজারসহ আশপাশের ৭/৮টি গ্রাম পুরুষশুন্য হয়ে পড়ে। এ ঘটনায় মোট ৫টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে পুলিশ সুপারের নির্দেশে নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনে একটি প্রথম দায়ের করেন। ওই মামলা দায়েরের পরপরই শালিসি প্রক্রিয়া শুরু হয় এবং শহরের পরিবেশ স্বাভাবিক হয়ে উঠে। পুলিশ ধরপাকড় বাদ দিয়ে সামাজিক সম্প্রীতি ও শান্তি ফিরে আনার জন্য শালিসি প্রক্রিয়ায় গুরুত্ব দেন। এক পর্যায়ে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এর যৌথ উদ্যোগে গঠিত হয় একটি শক্তিশালী শালিস বোর্ড।

 

Manual5 Ad Code

বুধবার (২৩ জুলাই) সালিশি বোর্ড তাদের দ্বিতীয় বৈঠকে বিচারে কাটামো গঠন করেছেন। শিগরিই সালিশ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।

 

নবীগঞ্জ সালিশ কমিটির উপদেষ্টা সদস্য ও সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মোঃ শাহজাহান আলী বলেন, আমরা বিষয়টি সালিশির মাধ্যমে শেষ করার জন্য ব্যবস্থা গ্রহন করেছি। আমরা এতো বড় বিষয়টি সমাধান করতে প্রশাসনের সকল ধরনের সার্পোট প্রয়োজন। আমরা বিষয়টি সমাধানে হবিগঞ্জ পুলিশ সুপারসহ নবীগঞ্জ প্রশাসনের সহযোগিতা পেয়েছি। বর্তমানে সালিশির মাধ্যমে নবীগঞ্জে সম্প্রীতি ফিরে আসবে, উভয় পক্ষকে একটি কাটামোর ভিতর নিয়ে আসা হবে। তিনি বলেন, আমরা উভয় পক্ষকে ২৫লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা জমা রেখে বিচারে বসার সিন্ধান্ত নিয়েছি।

 

Manual3 Ad Code

হবিগঞ্জ পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, আমরা নবীগঞ্জের ধাঙ্গা দমনে এখন পর্যন্ত ৫টি মামলা গ্রহন করেছি। অপরাধি যেই হউক তার ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি। কে কোন দল কোন সংগঠনের সেটা না দেখে আমরা দেখবো যাতে কোন নিরপরাধ মানুষ এই ঘটনায় হয়রানির শিকার না হন। ভুল তথ্য দিয়ে নিরপরাধ মানুষের হয়রানি যারা করতে চায় তাদেরকে সর্তক থাকতে হবে। এলাকার সালিশ প্রক্রিয়া হলে আইনের ভিতরে সহযোগিতা করা হবে।

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code