সিলেট ‘সমন্বয়ক ও জামায়াত’ নেতা পরিচয়ে ইউএনওকে হুমকি, যুবকের কারদাণ্ড

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

সিলেট ‘সমন্বয়ক ও জামায়াত’ নেতা পরিচয়ে ইউএনওকে হুমকি, যুবকের কারদাণ্ড

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানীনগর উপজেলায় ভুয়া পরিচয়ে সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Manual4 Ad Code

 

সোমবার (২৮ জুলাই) দুপুরে তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন।

 

Manual1 Ad Code

দণ্ডপ্রাপ্ত মাহবুবুর রহমান (৩২) উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

 

Manual3 Ad Code

ইউএনও জয়নাল আবেদীন বলেন, মাহবুবুর নিজেকে জামায়াত নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ একাধিক কর্মকর্তাকে হুমকি দিতেন এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করছিলেন।

 

তিনি আরও জানান, কাজ না করে দিলে মাহবুবুর ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও ও ভাঙচুরের হুমকি দিতেন। সোমবার অফিসে এসে আবার হুমকি দিলে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে অর্থ ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে ওসমানীনগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

Manual6 Ad Code

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন জানান, ওসমানীনগরে আমাদের কোনও আহ্বায়ক কমিটি নেই। মাহবুবুরের দাবি ভুয়া। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

 

এ বিষয়ে ওসমানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর ব্যস্ত পাওয়া যায়।

 

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, ভ্রাম্যমাণ আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হলে বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code