গোয়াইনঘাটে চোরাকারবারি ধরতে গিয়ে বিজিবি সদস্য নিখোঁজ

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫

গোয়াইনঘাটে চোরাকারবারি ধরতে গিয়ে বিজিবি সদস্য নিখোঁজ

Manual4 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় চোরাচালান পণ্য ও চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন।

 

শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ীর মধ্যবর্তী স্থানে নৌকাযোগে দুজন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে ওই নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকাই পানিতে ডুবে যায়। নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি কোনোভাবে কিনারে উঠে এলেও সিপাহি মাসুম বিল্লাহ উঠতে পারেননি। নিখোঁজের পর থেকে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।

 

Manual6 Ad Code

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শোনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। তবে এখন পর্যন্ত বিজিবি সদস্যকে পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চলছে।

 

Manual2 Ad Code

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় চোরাই পণ্যবাহী একটি নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে গিয়ে এক সিপাহি নিখোঁজ রয়েছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি। উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিস ডাকা হয়েছে।

Manual8 Ad Code

 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে জানিয়েছি। তারা কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে। আমরাও ঘটনাস্থলে যাচ্ছি।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code