নবীগঞ্জে কৃষক হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

নবীগঞ্জে কৃষক হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

Manual8 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত কৃষক ছাব্বির মিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় আরও এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual7 Ad Code

 

গ্রেপ্তারকৃত আসামির নাম দিলাল মিয়া (৪০)। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের ইশাদ উল্লাহর পুত্র এবং মামলার এজাহারভুক্ত ৩৫নং আসামী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এরআগে গত ৭ সেপ্টেম্বর মামলার ৫নং আসামী কাকুড়া গ্রামের জোবায়েরকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত দুইজন আসামী গ্রেফতার হলো।

 

ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Manual5 Ad Code

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সকালে দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও-রাধাপুর গ্রামের ব্যবসায়ী আফজল মিয়া ও ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা-করিমপুর গ্রামের টমটম ও সিএনজি চালকদের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি মুহুর্তেই সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়, এতে অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Manual3 Ad Code

 

সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই প্রাণ হারান কৃষক ছাব্বির মিয়া। পরে নিহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৬১ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন, যেখানে আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code