ফিল্মি স্টাইলে ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক করলো ডিবি

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫

ফিল্মি স্টাইলে ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক করলো ডিবি

Manual8 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও শহরে ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে পৌর শহরের অপরাজেয় ‘৭১ স্মৃতিস্তম্ভ ও জেলা পরিষদ পার্ক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

আটককৃতরা হলেন- পৌর এলাকার পূর্ব হাজীপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম রফিক (৩২) ও বালিয়াডাঙ্গী উপজেলার জিয়া বাড়ি মোড়লহাট গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে হাসিবুল ইসলাম (৩৫)।

Manual5 Ad Code

 

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রফিকুল ইসলাম নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী বালিয়াডাঙ্গী থেকে ইয়াবাসহ ঠাকুরগাঁওয়ের দিকে রওনা হয়েছেন। তথ্য প্রযুক্তির সহায়তায় রফিকুলের গতিবিধি পর্যবেক্ষণ করে বিভিন্ন স্থানে অবস্থান নেন ডিবি সদস্যরা।

 

Manual8 Ad Code

চালাকির আশ্রয় নিয়ে রফিকুল ইসলাম মূল সড়ক এড়িয়ে ঠাকুরগাঁও কলেজ রোড দিয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে, তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশ তাকে ধাওয়া করে। একপর্যায়ে অপরাজেয় ‘৭১ স্মৃতিস্তম্ভ ও জেলা পরিষদ পার্কের সামনে পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মুখোমুখি অবস্থান হলে, উভয় পক্ষের সদস্যরাই গাড়ি থেকে পড়ে যান।

 

Manual6 Ad Code

তবুও, পুলিশের কৌশলী পদক্ষেপে শেষ পর্যন্ত রফিকুল ইসলাম ও তার এক সহযোগী পালাতে ব্যর্থ হন এবং সেখানেই তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাপক পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

Manual1 Ad Code

 

প্রাথমিকভাবে জানা যায়, রফিকুল ইসলাম এর বাড়ি ঠাকুরগাঁও পৌর শহরের হাজিপারায় এবং হাসিবুল ইসলাম এর বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়।

 

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার এসআই শাহরিয়ার সরকার বলেন, রফিকুল ইসলাম একজন পরিচিত মাদক ব্যবসায়ী। আমরা আগেই নিশ্চিত হই যে, তিনি বালিয়াডাঙ্গী থেকে ইয়াবা নিয়ে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করছেন। সেই অনুযায়ী বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসাই। পরবর্তীতে গোপন সূত্রে জানতে পারি, তিনি কলেজ রোড হয়ে শহরে ঢুকছেন। দ্রুত সেখানে পৌঁছে আমরা মোটরসাইকেলসহ দুইজনকে আটক করতে সক্ষম হই। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code